শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সখীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও বাড়িতে হামলা। উভয় পক্ষের ২ জন হাসপাতালে
/ ৪০ Time View
Update : সোমবার, ২১ মার্চ, ২০২২, ৬:০৬ অপরাহ্ন


সখীপুর প্রতিনিধিঃটাঙ্গাইলের সখীপুরে বাঁশ কাটাকাটি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও বাড়িতে হামলা।সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের হামিদপুর আকন্দপাড়া গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়,নিজামের বাড়ি পাশে চাচতো ভাই আবুল হোসেন ও নজরুল ইসলামের পারিবারিক একটি বাঁশের ঝাড় রয়েছে। সেই বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটা ও বিক্রি নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে এক পর্যায়ে চাচাতো ভাইদের লাঠিপেটা হয়। এ মারামারি ফেরাতে গিয়ে প্রতিবেশী ইউসুফ আলী আহত হয়। ওই দিন বিকেলে আবুল হোসেনের বাড়িতে আক্রমণ করে তার চাচতো ভাই ও ভাতিজা। এ সময় তারা ঘরের টিনের বেড়া, সীমানা প্রাচীরের টিনের বেড়া ভাঙচুর চালিয়ে শিশু সহ তিনজনকে পিটিয়ে আহত করে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আবুল হোসেন (৪০)। ঘটনার পরেরদিন আবদুল লতিফ (৪৫) হাসপাতালে ভর্তি হোন। এ ঘটনায় থানায় মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছে এক পরিবার।  আবুল হোসেন বলেন, তুচ্ছ বিষয় নিয়ে আমার চাচতো ভাইয়েরা ও ভাতিজা মিলে আমার বাড়িতে হামলা করে। আমার ভাই, ভাগিনা ও আমার উপর হামলা করে। আমার হাতের আঙুল কেটে গেছে, মাথায়, পিঠে ও হাতে আঘাত লাগে।চাচাতো ভাই আবদুল লতিফ বলেন, আমরা হামলা করি নাই, ওরাই আমাদের উপড় হামলা করে। এ সময় আমার হাত ভেঙে গেছে, এবং আমার বোনও আহত হয়।স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহজালাল মিয়া বলেন, হাসপাতাল থেকে রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরলে আমরা উভয় পক্ষ কে ডেকে মিমাংসা করে দেওয়ার চেষ্টা করবো যেহেতু ঘটনাটা ঘটেছে নিজেদের মধ্যে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page