নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী যৌন পীড়নের শিকার হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে নানীর বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি যৌন পীড়নের শিকার হয়। সন্ধ্যায় স্থানীয়রা উপজেলার প্রতিমা বংকী তালুকদারপাড়া থেকে যৌন পীড়নকারী ট্রাক ড্রাইভার আলতাফ হোসেনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। আলতাফ ওই এলাকার মোবারক আলী ওরফে মকরব আলীর ছেলে । সে তিন সন্তানের জনক।

পুলিশ জানায়, ওইদিন দুপুরে যৌ’ন পীড়নের শিকার স্কুলছাত্রীসহ আরো তিন শিশু সড়কের পাশে দাড়ানো ট্রাকে খেলছিল। ড্রাইভার আলতাফ সবাইকে নামিয়ে দিয়ে ট্রাকে ওই ছাত্রীকে নিয়ে যৌ’ন পীড়ন চালায়। এক পর্যায়ে শিশুটি চি’ৎকার করলে তাকেও নামিয়ে দিয়ে ড্রাইভার আলতাফ সটকে পড়ে। পরে মেয়েটি পরিবারের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা কৌশলে আলতাফকে ধরে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে রোববার রাতে মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সখীপুর থানায় মামলা করেছেন।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, সোমবার সকালে আসামি আলতাফকে আদালতে পাঠানো হয়েছে ।


