শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলের লোকেরপাড়া মাদক প্রতিরোধ অফিসে অগ্নিসংযোগ
/ ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:০১ অপরাহ্ন

আঃ রশিদ তালুকদার ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিম সীমান্তবর্র্তী লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির প্রধান কার্যালয় বীর মুক্তিযোদ্ধা জয়নাল তালুকদার মোড় অফিসে আগুন দিয়ে পুড়ে দিয়েছে দুবৃত্তরা। গত ২০ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্র চেয়ার, টেবিল, টিভিসহ ডিস লাইনের যন্ত্রপাতি পুড়ে যায় । এতে ক্ষয় ক্ষতির পরিমান ৩ লাখ টাকার অধিক এবং একই ঘরে থাকা ঔষধ লুট করে নিয়ে গেছে বলে জানায় মাদক ও জুয়া প্রতিরোধ কমিটির সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের আগেই ঘরসহ এসকল আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় ঘাটাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ২১ ফেব্রুয়ারি উক্ত স্থান পরিদর্শন করে আইন গত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ দিকে ২১ ফেব্রুয়ারি রাতে আবারও একই গ্রামে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটির সদস্য রহিজ উদ্দিন ভুইয়াসহ ৪ জনের খড়ের পালায় আগুন দেয় দুবৃত্বরা। এই ঘটনা স্থল পরিদর্শন করেন লোকেরপাড়া ইউনিয়নের দায়িত্বে থাকা এস,আই মোঃ সেকান্দর আলী। মাদক ও জুয়া প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার জানান, “ মাননীয় পুলিশ সুপার সাহেবের নির্দেশক্রমে কমিটি গঠিত হয়েছ। কমিটি গঠনের পর থেকেই ভাল কাজ করায় মাদক ব্যবসায়ী ও জুয়ারুরা ক্ষিপ্ত হয়ে পর্যায়ক্রমে কমিটির সদস্যদের উপর মামলাসহ বিভিন্ন ক্ষয়-ক্ষতি করিতেছে। এলাকায় জরুরী ভিত্তিতে আইন শৃংখলা সভার দাবী জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page