মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ফ্ললোরে বসে পরীক্ষা দিল ভূঞাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী
/ ৮৫ Time View
Update : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮, ৬:৪৪ পূর্বাহ্ন


লোকাল নিউজ ডেস্ক ঃ তীব্র আসন সংকটের কারনে ফ্লোরে বসে ও দাড়িয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিতে হলো টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে। শনিবার বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে। এতে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিলে পরীক্ষার হলে সাময়িক হট্টগোলের সৃষ্টি হয়।
বিদ্যালয় সূত্রে জানাযায়, ভূঞাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯০৩ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৬৩৩ জন। শিক্ষক রয়েছে ১৪ জন। শ্রেণী কক্ষের সংখ্যা ১৪ টি থাকলেও দুইটি পরিত্যাক্ত ও দুইটি রুম ঝুঁপিপুর্ণ। প্রতিষ্ঠানটিতে শিক্ষর্থীদের বসার জন্য মোট বেঞ্চ রয়েছে ১৪৬টি। এতে প্রতি বেঞ্চে ২ জন করে শিক্ষার্থী বসার কথা থাকলেও প্রতি বেঞ্চে ৪ থেকে ৫ জন করে শিক্ষার্থীকে গাদাগাদি করে বসে ক্লাস করতে হয়। পরীক্ষা চলাকালিন সময়ে প্রতি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসালেও সকল পরীক্ষার্থী বেঞ্চে বসে পরীক্ষা দেয়ার সুযোগ পাননা। বাকিদের ফ্লোরে বসে পরীক্ষা দিতে হয়। বর্তমানে বিদ্যালয়টিতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে।
সরেজমিনে দেখাযায় শনিবার একই সময় সকল শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা ছিল। প্রয়োজনীয় আসন না থাকায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে ফ্লোরে বসে ও দাড়িয়ে পরীক্ষা দিতে হয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের পড়তে হয় চড়ম বিপাকে। তাদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পঞ্চম শ্রেণির ছাত্র সৈয়দ তাহাসান হাবিব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শ্রেণি কক্ষে গাদাগাদি করে প্রতি বেঞ্চে ৪/৫ বসে লিখতে পারিনা। আর পরীক্ষার হলে আমাদের মেঝেতে বসে পরীক্ষা দিতে হয়।,
অভিভাবক শারমিন সুলতানাসহ অনেকে বলেন,একটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই বেহাল দশা আমরা ভাবতেও পারিনা। কর্তৃপক্ষ কেন প্রতিষ্ঠানটির দিকে নজর দেননা সেটাও আমরা বুঝতে পারিনা।
ভূঞাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ খানম প্রতিষ্ঠানটিতে বেঞ্চ সংকটের কথা স্বীকার করে বলেন, ‘উপজেলার সকল বিদ্যালয়ের মধ্যে আমার প্রতিষ্ঠানের রেজাল্ট বরাবরই ভাল। কর্তৃপক্ষকে বেঞ্চ সংকটের বিষয়টি বারবার অবহিত করেও প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ পাইনি। তাই বাধ্য হয়ে ফ্লোরে পরীক্ষা নিতে হচ্ছে।
এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন বলেন, ‘ বেঞ্চ সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page